ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জমিয়ত সভাপতির শুভেচ্ছা

by Abid vs36

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে জমিয়ত সভাপতি বলেন, পবিত্র কোরবানি আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর অনন্য ত্যাগের আদর্শ মানবজাতির জন্য চিরন্তন প্রেরণা। এই আদর্শকে ধারণ করেই মুসলিম উম্মাহ প্রতিবছর কোরবানির মহান ব্রত পালন করে থাকে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি জীবন পরিচালিত করতে হবে। হিংসা, বিদ্বেষ, অন্যায়, অবিচার ও দুর্নীতি পরিহার করে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, ঈদুল আজহার আনন্দ ধনী ও গরিব নির্বিশেষে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। উৎসবের দিনটিতে যেন কেউ অনাহারে না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা বলে তিনি স্মরণ করিয়ে দেন। পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222