ইসলামী আন্দোলনে যোগ দিলেন ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা ফজলুর রহমান

by hsnalmahmud@gmail.com

গাজীপুরের বিশিষ্ট আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

আজ (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ রেজাউল করীমের (চরমোনাই পীর) হাতে সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

বিজ্ঞাপন
banner

দলের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় নতুন এই সংযোজনকে স্বাগত জানিয়ে বলেন, মাওলানা ফজলুর রহমানের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং ইসলামী রাজনীতির ময়দানে ঐক্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।

যোগদান শেষে মাওলানা ফজলুর রহমান বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশই এদেশে সত্যিকার অর্থে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। আমি এই আন্দোলনের অংশ হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222