আমরণ ইসির সামনে অনশনে তারেক

by naymurbd1999@gmail.com

নতুন করে ৩টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি। ফেসবুকে নিজের আইডিতে এ তথ্য জানিয়েছেন তারেক রহমান।

বিজ্ঞাপন
banner

পোস্টে তিনি বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।’

তিনি আরও বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’

এদিকে মঙ্গলবার ইসি সচিব জানিয়েছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে নতুন করে ৩টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

তিনি আরও জানান, আগামীকাল (০৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে দাবি-আপত্তি আহ্বান করে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222