মহেশখালী–কুতুবদিয়ায় ‘রিকশা’ প্রতীকের প্রার্থী আল্লামা নদভীর গণসংযোগ

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী, যিনি ‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজ বৃহস্পতিবার মাতারবাড়ী এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি মাতারবাড়ীর বিভিন্ন মাদরাসা, বাজার ও জনবহুল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

গণসংযোগে স্থানীয় জনগণ তাঁর প্রার্থিতা ও কর্মসূচির প্রতি ইতিবাচক সাড়া জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইকরাম, যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক জনাব ইবরাহীম, এবং মাতারবাড়ী শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।

গণসংযোগে বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে। তারা জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222