রাজনৈতিক আদর্শে ‘নো হাংকি পাংকি’ থাকতে পারে না : এ্যানি

by hsnalmahmud@gmail.com

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “দেশে নির্বাচন হবে— এটা স্বাভাবিক ঘটনা। সেখানে মতের ভিন্নতা থাকবে, কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে— সেটাই রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি। কিন্তু কোনো রাজনৈতিক আদর্শে ‘নো হাংকি পাংকি’ থাকতে পারে না। আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষাতেই আমাদের আদর্শ প্রকাশ করা উচিত।”

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

এ্যানি বলেন, “একজন ইসলামী দলের নেতা গতকাল যে বক্তব্য দিয়েছেন, জনগণ তা ভালোভাবে নেননি। একটি দলের নায়েবে আমীর, অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি কিভাবে বলতে পারেন ‘নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে? জনগণ কি এটা মেনে নেবে? রাজনৈতিক নেতৃত্ব যদি এমন ভাষা ব্যবহার করে, তাহলে সাধারণ মানুষের কাছে তা উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম তিনি যেহেতু নায়েবে আমীর, ছাত্র রাজনীতি করেছেন, আবার চিকিৎসকও, তাই পরিমিত ও দায়িত্বশীলভাবে কথা বলবেন। কিন্তু দুঃখজনকভাবে তা দেখা যাচ্ছে না।”

বিএনপি নেতা বলেন, “আমরা সাধারণ মানুষের অনুভূতি বুঝি। আমরা মাঠে যাই, গ্রামে যাই, ঘরে ঘরে মানুষের কথা শুনি। বিএনপি গণমানুষের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। সহজ-সরল রাজনীতিই আমাদের আদর্শ। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজনীতি শিখেছি, সংগ্রাম করেছি। গ্রামীণ মানুষের সঙ্গে রাজনীতি কিভাবে করতে হয়, তা আমাদের জানা। কিন্তু জামায়াতে ইসলামীর ওই বক্তব্য আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222