চালু হলো টিটিপাড়ার রেলওয়ে আন্ডারপাস

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। জনসাধারণের জন্য শনিবার (৮ নভেম্বর) সকালে খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। আন্ডারপাস চালুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

নতুন এই আন্ডারপাসে লেন রয়েছে মোট ৬টি। ৪টি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, বাকি দুটি লেন দিয়ে চলাচল করবে রিকশা, সাইকেল ও পথচারীরা। ৫ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এখন থেকে রেল চলবে উপর দিয়ে, নিচ দিয়ে চলাচল করবে অন্যান্য যানবাহন।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, রেল ক্রসিংয়ে ট্রেন এলেই যানবাহন থেমে থাকত ঘণ্টার পর ঘণ্টা, মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কখনও সময় লাগত এক ঘণ্টা পর্যন্ত।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222