১০ বছর পর লেবাননের কারাগার থেকে মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে হানিবাল

by Fatih Work

বিনা বিচারে প্রায় ১০ বছর লেবাননে কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল গাদ্দাফি।

গতকাল সোমবার (১০ নভেম্বর) ৪৯ বছর বয়সী হানিবালকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
banner

তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে।

হানিবালের আইনজীবী লরাঁ বায়ন বলেন, জামিনের ৯ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্য দিয়ে হানিবালের ১০ বছরের দুঃস্বপ্নের অবসান হলো।

এর আগে আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222