‘আসন পাওয়ার জন্য এনসিপি নেতা সালাহউদ্দিনের বাসায় যাচ্ছেন’  

by Fatih Work

প্রকাশ্যে বিএনপির সমালোচনা করলেও পর্দার আড়ালে আসন সমঝোতার জন্য দলটির নেতাদের কাছে ধর্না দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক শীর্ষ নেতা।

সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সাবেক আহবায়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

বিজ্ঞাপন
banner

আব্দুল কাদেরের পোস্ট থেকে জানা যায়, তথাকথিত ‘আপসহীন’ ওই নেতা এবং তার ‘ইমাম সাহেব’ গত ১৫ দিনের মধ্যে ২০টি আসনের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বাসায় তিনবার বৈঠক করেছেন।

এছাড়াও তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসাতেও একবার ধর্না দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজের এক ফেসবুক পোস্টে এই দাবি করেন।

আব্দুল কাদের তার পোস্টে উল্লেখ করেছেন, ওই দলের নেতারা দিনের বেলায় বিএনপির বিরুদ্ধে হাঁকডাক ছেড়ে বেফাঁস মন্তব্য করেন। কিন্তু রাতের আঁধারে তারা আসন সমঝোতার জন্য বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্না দেন।

পোস্টে ইঙ্গিত করা হয়েছে যে, আসন ভাগাভাগির দর কষাকষির কৌশল হিসেবেই ওই তথাকথিত আপসহীন নেতা মিডিয়ায় উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222