২০২৭ সালের মার্চ মাসে বাজারে আসছে আইফোন ১৮

by naymurbd1999@gmail.com

আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনো এক বছরেরও বেশি সময় বাকি থাকলেও ইতিমধ্যেই এই ফোন নিয়ে নানান তথ্য ফাঁস হতে শুরু করেছে। এসব তথ্যে ইঙ্গিত মিলছে যে, অ্যাপল এবার তাদের পরবর্তী প্রজন্মের আইফোনে আনতে যাচ্ছে একাধিক যুগান্তকারী পরিবর্তন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোন ১৮ প্রো সিরিজে থাকবে উন্নত ক্যামেরা সিস্টেম, আরো নিখুঁত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের নিজস্বভাবে তৈরি প্রথম মডেম চিপ। বাহ্যিক দিক থেকে নকশায় বড় কোনো পরিবর্তন না এলেও অভ্যন্তরীণ দিক থেকে (সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয় ক্ষেত্রে) এটি হতে পারে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর আইফোন সিরিজ।

বিজ্ঞাপন
banner

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোর নকশা আইফোন ১৭ প্রোর সঙ্গে মিল রাখলেও কিছু সূক্ষ্ম পরিবর্তন আসবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আংশিক স্বচ্ছ ম্যাগসেফ ব্যাক প্যানেল, আরো সরু ডায়নামিক আইল্যান্ড এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত আন্ডার-ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, সম্পূর্ণ ‘নচ-ফ্রি’ বা পিনহোল-স্টাইল ডিজাইন অ্যাপল ২০২৬ সালের পরেই আনবে।

অভ্যন্তরীণ হার্ডওয়্যারে থাকবে বড় পরিবর্তন।

নতুন আইফোন ১৮ প্রোতে ব্যবহৃত হবে অ্যাপলের নতুন এ-২০ প্রো চিপ, যা তৈরি হচ্ছে টিএসএমসির উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তি ও নতুন ‘চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট’ (CoWoS) প্যাকেজিং ব্যবস্থায়। এই চিপ শক্তি সাশ্রয় ও অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পারফরম্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি এতে থাকবে অ্যাপলের নিজস্ব সি-২ মডেম, যা দ্রুততর ডাউনলোড স্পিড নিশ্চিত করবে, ফ্রিকুয়েন্সি হ্রাস করবে এবং কোয়ালকমের ওপর নির্ভরতা কমাবে।

সবচেয়ে বড় আপডেট আসছে ক্যামেরা প্রযুক্তিতে।

ধারণা করা হচ্ছে, এবার অ্যাপল সনির পরিবর্তে স্যামসাংয়ের তৈরি নতুন তিন স্তরবিশিষ্ট সেন্সর ব্যবহার করবে, যা দ্রুত রিডআউট, কম নয়েজ ও উন্নত ডাইনামিক রেঞ্জ প্রদান করবে। এছাড়া, কোম্পানি পরীক্ষা করছে ডিএসএলআর-স্টাইলের ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম, যা ব্যবহারকারীদের হাতে আলোর নিয়ন্ত্রণের সুযোগ দেবে। অর্থাৎ, প্রথমবারের মতো আইফোনের মূল ক্যামেরায় যুক্ত হতে পারে ম্যানুয়াল কন্ট্রোল সুবিধা।

এছাড়া, নতুন আইফোনে আসতে পারে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগ প্রযুক্তি, যা ভবিষ্যতে সেল টাওয়ার ছাড়াই ৫জি ইন্টারনেট ব্যবহারের পথ খুলে দিতে পারে। ক্যামেরা কন্ট্রোল বাটনেও দেখা যেতে পারে পরিবর্তন—আগের ক্যাপাসিটিভ টাচ সিস্টেমের পরিবর্তে ব্যবহার করা হতে পারে প্রেসার-সেনসিটিভ বাটন।

অ্যাপল তাদের পণ্য উন্মোচন সূচিতেও পরিবর্তন আনতে পারে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরেই একসঙ্গে উন্মোচিত হবে আইফোন ১৮ প্রো সিরিজ ও বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। অন্যদিকে, আইফোন ১৮ ও ১৮-ই মডেল বাজারে আসতে পারে ২০২৭ সালের মার্চ মাসে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222