ধসে পড়লো চীনের নবনির্মিত হংকি সেতু

by Fatih Work

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে সদ্য উদ্বোধন হওয়া একটি সেতুর আংশিক মুহূর্তেই ধসে পড়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে বিশাল ধুলোর মেঘ তৈরি হয়েছে।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ৭৫৮ মিটার (২,৪৮৬ ফুট) দীর্ঘ হংকি সেতুটি সোমবার বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ আশপাশের ঢাল ও সড়কে ফাটল দেখা গিয়েছিল।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পাহাড়ের ঢালে অবস্থার অবনতি হলে ভূমিধস শুরু হয়, যার ফলে সেতুর একটি অংশ ধসে পড়ে বলে কর্মকর্তারা জানান। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222