সংযুক্ত আরব আমিরাত আধুনিক আর্থিক ব্যবস্থার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। দেশটি সফলভাবে প্রথম ডিজিটাল দিরহাম লেনদেন সম্পন্ন করেছে, যা মাত্র দুই মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়।
আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় এই লেনদেনটি একটি ডিজিটাল মুদ্রা প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ডিজিটাল মুদ্রা প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং এর প্রধান লক্ষ্য হলো আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করা ও লেনদেনের ব্যয় হ্রাস করা।
আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিজিটাল দিরহামের এই সফল লেনদেন দেশটির ডিজিটাল ফাইন্যান্স খাতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় আরও গতি ও স্বচ্ছতা আনতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
