তেহরানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

by amirulislamluqman20@gmail.com

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইরান। এমন পরিস্থিতিতে শুক্রবার (১৪ নভেম্বর) তেহরানের একটি মসজিদে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়েছেন শত শত মুসল্লি।

জানা গেছে, রাজধানী তেহরানে এই বছর বৃষ্টিপাত ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ইরানের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।

বিজ্ঞাপন
banner

পানি সংকটের কারণে ইরান সরকার তেহরানের ১ কোটি জনসংখ্যার জন্য পানি সরবরাহ পর্যায়ক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ব্যবহার সীমিত করা যায়।

শুক্রবার ইরানের রাজধানীর ইমামজাদেহ সালেহ মসজিদে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন তেহরানের বাসিন্দারা।

ইসলামী রীতি অনুসারে নারীরা পুরুষদের থেকে আলাদা জায়গায় নামাজ আদায় করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222