ইসলামী ঐক্যজোটের আওয়ামীপন্থি অংশকে সংলাপ থেকে বের করে দিলো ইসি

by amirulislamluqman20@gmail.com

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের আওয়ামীপন্থি অংশকে। প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন আবুল হাসানাত আমিনী। একই দলের অপর অংশের আপত্তিতে তাদের চলে যেতে বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

সংলাপ শুরু হওয়ার কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল সভা কক্ষে প্রবেশ করেন। তারা আগেই আসন গ্রহণ করা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে লক্ষ্য করে তাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন।

মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালের নির্বাচনসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উভয় পক্ষের প্রতিনিধিদের আমন্ত্রণপত্র দেখার অনুরোধ করেন। সাখাওয়াত হোসেন রাজি তার দলীয় আমন্ত্রণপত্র দেখান, তবে হাসনাত আমিনীর নেতৃত্বাধীন দল হার্ডকপি দেখাতে ব্যর্থ হয়। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ হার্ডকপি না থাকায় তাদের চলে যেতে নির্দেশ দেন। এরপর আসনে বসেন সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222