মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
’মানবতার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সামনে প্রেসক্লাব রূপসা ও অনলাইন দৈনিক নতুন সংবাদ প্রতিদিন পত্রিকার যৌথ উদ্যোগে, প্রেসক্লাব রূপসার নিজস্ব কার্যালয়ে ক্লাবের সভাপতি রাজু আহমেদ খান শহিদ এর সভাপতিত্বে, ক্লাবের সাধারণ সম্পাদক মো. খবীরুদ্দীন এর পরিচালনায় ১৬ অক্টোবর রবিবার বিকাল ৪ ঘটিকার সময় ক্লাবের সকল সদস্যর উপস্থিতে সাধারণ সভায় বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণাসহ আগামী ৩০শে নভেম্বর রবিবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচনকালীন আহবায়ক গঠন করা হয়। সভায় সকল সদস্য’র সম্মতিক্রমে ঐ কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক ফলাফল পত্রিকার বিশেষ প্রতিনিধি রাজু আহমেদ খান শহিদ, যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন দৈনিক খুলনান্ধল পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশরাফ আলী রাজ, সদস্য সচিব মনোনীত হয়েছেন, অনলাইন দৈনিক নতুন সংবাদ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. খবীরুদ্দীন, সদস্য মনোনীত হয়েছেন, মো. মহিবুল্লাহ আল মামনু, জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকার শহিদুল্লাহ আল আজাদ, বাংলাদেশ সমাচার ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ সমাচার রূপসা প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম মো. ইমরান হোসেন রানা দৈনিক ফলাফল রূপসা প্রতিনিধি, দৈনিক প্রথম শিরোনাম পত্রিকার নুসাইব বীন শহিদুল ফরাজি, জাতীয় দৈনিক বাংলার সময় খুলনা জেলা প্রতিনিধি এফ এম বুরহান, মো. কাজী মারুফ, সোহেল জুনায়েদ, মো. মোশাররফ শেখ ইশারাত, মো. মিজানুর রহমান জুয়েল, আল মামুন তালুকদার, উত্তম চক্রবর্তী প্রমুখ।
এমএআর/
