শীতের দিনে ঘর গরম হবে এসি দিয়েই, ঘর হবে আরামদায়ক উষ্ণ

by naymurbd1999@gmail.com

ভালো করে শীত পড়তে শুরু করলেই সাধারণত মানুষ হিটার চালাই, তবে ঘরের আধুনিক ইনভার্টার বা স্প্লিট এসি-ই হতে পারে দারুণ এক বিকল্প? অধিকাংশ আধুনিক এসি-তে এখন আছে হিট মোড বা রিভার্স সাইকেল ফাংশন, যা শীতকালে ঘর গরম রাখতে পারে এবং একই সঙ্গে বিদ্যুৎ বিলও কমাতে সাহায্য করে।

কিভাবে কাজ করে এই হিট মোড

বিজ্ঞাপন
banner

ইনভার্টার ও স্প্লিট এসিগুলোতে ব্যবহৃত হিট পাম্প প্রযুক্তি বাইরের বাতাস থেকে তাপ শোষণ করে ঘরের ভেতরে সরবরাহ করে। অর্থাৎ এটি বিদ্যুৎ খরচ করে নতুন তাপ তৈরি করে না—বরং বিদ্যমান তাপ স্থানান্তর করে। এ জন্যই এটি প্রচলিত ইলেকট্রিক হিটারের তুলনায় ৩০–৪০% বেশি সাশ্রয়ী।

কিভাবে চালাবেন হিট মোড

হিট মোড চালু করা খুব সহজ। আপনার এসির রিমোটে ‘মুড’ বোতামটি টিপে সূর্যের চিহ্ন বা ‘হিট’ লেখা অপশনটি বেছে নিন। এরপর তাপমাত্রা ২৪-২৬° সেলসিয়াসে সেট করুন—এটি আরামদায়ক ও বিদ্যুৎ সাশ্রয়ী দুটোই। প্রথমে কিছুটা ঠাণ্ডা বাতাস আসলেও চিন্তা করবেন না, কমপ্রেশার বিপরীতভাবে কাজ শুরু করতে ১-২ মিনিট সময় নেয়।

সেরা ফল পেতে কিছু টিপস

দরজা ও জানালা ভালোভাবে বন্ধ রাখুন, যেন গরম বাতাস বের হয়ে না যায়। ‘সুইং মুড’ চালু রাখুন, এতে ঘরে সমানভাবে গরম ছড়াবে। তাপমাত্রা ২৭° সেলসিয়াসের বেশি দেবেন না—এতে বিদ্যুৎ খরচ বাড়ে, কিন্তু তাপমাত্রায় তেমন পার্থক্য আসে না।

কেন এসি হিটার বেশি কার্যকর

প্রচলিত হিটার যেখানে নতুন করে তাপ উৎপাদন করে, সেখানে এসির হিট পাম্প শুধু তাপ স্থানান্তর করে।

ফলে এটি কম বিদ্যুৎ খরচ করে একই উষ্ণতা দেয়। তবে ঘরের ইনসুলেশন ও আকারের ওপর কার্যকারিতা নির্ভর করে। ভালোভাবে বন্ধ করলে ছোট থেকে মাঝারি ঘরে এটি সবচেয়ে ভালো কাজ করে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222