মহানবী সা. কে কটূক্তির অভিযোগে বাগেরহাটে হিন্দু যুবক আটক

by amirulislamluqman20@gmail.com

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোট আন্ধারমানিক গ্রামে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মুখোপাধ্যায় নামের ঐ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য মতে, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে আনা হয়।

কচুয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, আসামী ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রেণি সমূহের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি এবং ইসলাম ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে মহানবী সা. কে ফেসবুক পেইজে ইলেকট্রনিক ডিভাইজের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক কমেন্ট করিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করায়। বাগেরহাট জেলার কচুয়া থানার মামলা নম্বর- ০২, জিআর নং- ৯০/২৫, তারিখ- ১৬/১১/২৫ খ্রি.। ধারা- ১৫৩-এ, ২৯৫-এ পেনাল কোড, ১৮৬০।

বিজ্ঞাপন
banner

মামলার গ্রেফতারকৃত আসামী উজ্জ্বল মুখোপাধ্যায় (২৪), পিতা- বিষ্ণুপদ মুখোপাধ্যায়, গ্রাম-ছোট আন্ধারমানিক, ৭ নম্বর ওয়ার্ড, ৩নং মঘিয়া ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা-বাগেরহাট। তাকে কচুয়া থানা পুলিশ ১৭ নভেম্বর গ্রেপ্তারপূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাটের কচুয়ায় হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তার নিজ এলাকার বিভিন্ন জায়গায় তাকে গ্রেপ্তার এবং পরবর্তীতে তার ফাঁসির দাবিতে কয়েক দফা মিছিল করে স্থানীয়রা। পরবর্তীতে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর পরই অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222