পিবিআই গাজীপুর জেলা কর্তৃক অজ্ঞাতনামা মৃতদেহ সনাক্ত

by Fatih Work

১৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১১:৫০ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার মধুমিতা রেললাইন সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে একটি অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায়। ঘটনার পর, টঙ্গী পূর্ব থানা পুলিশ মৃতদেহের পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবহিত করে। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানার জিডি করা হয়।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মো. আবুল কালাম আজাদের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নি.) জনাব মো. ফিরোজ উদ্দিনের নেতৃত্বে, এস আই (নি.) মোহাম্মদ কাজল ইসলাম, এ এস আই (নি.) মো. নুরনবী আকন্দ এবং ড্রাই কং/ মো. আবু রায়হান এর সমন্বয়ে একটি চৌকস ক্রাইমসিন টিম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন।

বিজ্ঞাপন
banner

পরবর্তীতে, সংগৃহীত ফিঙ্গারপ্রিন্ট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। শনাক্ত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৮৮) এবং তিনি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার বাসিন্দা। বর্তমানে মৃতদেহটি প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তরের প্রক্রিয়া টঙ্গী পূর্ব থানা, গাজীপুর পুলিশের তত্ত্বাবধানে অব্যাহত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222