বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার (১৭ নভেম্বর) নতুন বাজার ময়দানে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক গণসমাবেশ। সকাল থেকেই জনতার ঢল নামে সমাবেশস্থলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনেন দলটির আমীর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক হাফিযাহুল্লাহ। প্রধান আলোচকের বয়ান পেশ করেন মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা ওবাইদুল কাদের নদভী কাসেমী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ ও কক্সবাজার জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশের এক পর্যায়ে আমীরে মাজলিস মাওলানা মামুনুল হক আল্লামা ওবাইদুল কাদের নদভীর হাতে রিকশা প্রতীক তুলে দেন। এ সময় উপস্থিত জনতার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং মঞ্চমুখী স্লোগানে চারদিক মুখর হয়ে ওঠে।
নেতৃবৃন্দ বলেন, দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে এই প্রতীকের মাধ্যমে অঞ্চলে নতুন রাজনৈতিক কর্মযাত্রা সূচিত হবে ইনশাআল্লাহ।
হাআমা/
