বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে আনন্দঘন পরিবেশে চলছে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা। সারাদেশের মত নরসিংদীতেও গণপ্রচারণায় অংশগ্রহণ করছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
নরসিংদী-২ পলাশ উপজেলাকে ঘিরে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রচারণার মাঠ কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষারকে নিয়ে এখন তুঙ্গে। পলাশ নির্বাচনী এলাকার অন্যতম একটি ইউনিয়ন মেহেরপাড়ায় গণপ্রচারণা পরিচালনা করে নতুন রাজনৈতিক দলের সংসদ পদপ্রার্থী সারোয়ার তুষার।
প্রথমেই তিনি জুলাই বিপ্লবে নরসিংদীতে অন্যতম শহিদ মো. আশিকুল ইসলাম রাব্বির কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ এর মাধ্যমে শুরু করেন এই গণপ্রচারণা। এসময় মাজার বাসস্ট্যান্ড, শেখেরচর এলাকা এবং মেহেরপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় গণপ্রচারণায় অংশগ্রহণ করেন জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, জেলা সদস্য নাইম খান, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, নাইম ইসলাম, জাহাঙ্গীর আলমসহ উপজেলার নেতৃবৃন্দ।
এমএআর/
