ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে। এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে বুধাবার (১৯ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানাই। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।
এআইএল/
