সৌদি যুবরাজের আহ্বানে সুদান যুদ্ধ বন্ধে কাজ শুরুর ঘোষণা ট্রাম্পের

by amirulislamluqman20@gmail.com

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সুদানের চলমান গৃহযুদ্ধের সমাপ্তি নিয়ে খুব শিগগিরই কাজ শুরু করবে তার প্রশাসন।

আমেরিকা–সৌদি বিজনেস ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সৌদি আরবের যুবরাজ চান যে সুদান ইস্যুতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিক। ‘সৌদি যুবরাজের অনুরোধেই আমরা সুদান সংকট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি’—বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

ট্রাম্প আরও বলেন, সুদান ইস্যু শুরুতে তার অগ্রাধিকারের তালিকায় ছিল না। তবে তিনি মনে করেন, সুদানের পরিস্থিতি ‘পাগলামি এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।’ এখন তার উপলব্ধি—সুদান যুক্তরাষ্ট্রসহ বহু মিত্রদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, সুদানে ২০২৩ সাল থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহী মিলিশিয়ার মধ্যে টানা সংঘর্ষ চলছে। সম্প্রতি বিদ্রোহী বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’ আল-ফাশের শহরে বড় ধরনের হামলা চালিয়ে পুরো শহরের নিয়ন্ত্রণ দখল করে নেয়। ওই হামলায় প্রায় ২ হাজার মানুষ নিহত হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222