টাকাকে ভাবা হচ্ছে দেবতা: পুকুর-নদী ভরাট করে ভবন করছি, এজন্য ভূমিকম্পে কাঁপছি: রিজভী

by Fatih Work
ফাইল ছবি

বর্তমানে টাকাকেই ভাবা হচ্ছে দেবতা। এ কারণেই আজ সামান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা কেঁপে গেছি। এ জন্য আমরা বলছি, যার যে কাজ অর্থাৎ রাজনীতিবিদ যারা, যারা রাজনীতি করছে, তাদের ওপর রাজনীতি ছেড়ে দেয়া। এখানে অন্য কেউ যদি আসে ওই উপলব্ধি বুঝবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, কারওয়ান বাজার মোগল আমলের। এখানে নদী ছিল। এক সময় পাল তোলা নৌকা আসত। জাহাজ আসত। এই নদী আমরা রক্ষা করিনি, আমরা মনেই করিনি। তাড়াতাড়ি ভরাট কর, জায়গা দখল কর। এখানে কোনো প্লানিং ছাড়াই আমরা বাড়ি বানাবো, ভাড়া দেবো অথবা বিক্রি করে টাকা আয় করবো। গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট কিনছে। মানুষ অতিদ্রুত বড় লোক হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধানক্ষেত, সেই নদী, সেই পুকুর আর রাখতে চাচ্ছে না।

রিজভী বলেন, এই ঢাকায় এতো বড় বড় নেতা, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠান-ধোলাইখাল বন্ধ করে দেয়া হলো। এটাকে পুনঃ:খনন করে, পরিষ্কার করে পানিটা যাতে ক্লিন থাকে, সেই ব্যবস্থাটা আমরা কেন করলাম না? মিরপুরের পাইকপাড়ায়-এই এলাকায় খাল ছিল, তা গিয়ে গাবতলী গিয়ে মিলত। সেটা এখন আর দেখি না। ভূমিদস্যু ও নগর প্লানার-এদের কাছে খাল, পরিবেশ, নির্মল বাতাস শত্রু পক্ষ। শুধুমাত্র ঢাকা নয়, সারা বাংলাদেশ যেন সমাজের কর্তা, তাদের কাছে শত্রু পক্ষ। এরা কেউ ভাবেনি ধোলাই খালটা রক্ষা করতে হবে, আমাদের সন্তানদের সুস্থ রাখতে হবে। এদের সবার টাকা দরকার।

১/দেড় কাঠা জায়গার ওপর তলার পর তলা করে করে ১০ তলাও করেছে। দেখতে দেখতে ঢাকার জলাধার বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এরা ভূমিদস্যু, এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে, এরাই সমাজের অধিপতি হচ্ছে। এদের অনেকে ম্যাট্রিক পাশও করেনি। খাল, বিল, পুকুর এবং জায়গা দখল করে এখন বিরাট ফার্মের মালিক। এদের কাছে গিয়েই বুয়েট বা ঢাবি থেকে পড়াশুনা শেষ করে চাকরির জন্য ধরনা দিচ্ছেন- সমাজ এমনভাবে বিভাজিত হয়েছে। এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছেন। তা না হলে ঢাকা শহরে ৫০টির বেশি ক্যাসিনো থাকতে পারে? অথচ এর সঙ্গে জড়িতদের আওয়ামী লীগ থেকে বাদ দেয়া হয়নি বা বহিষ্কার করা হয়নি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222