ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

by amirulislamluqman20@gmail.com

চাঁদাবাজি-টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ বলে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

ডিএনসিসি মার্কেটের সভাপতি হিরুর বিরুদ্ধে দুদকের অভিযোগ, ওবায়দুল কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। স্ত্রী ইসরাত জাহানসহ হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুদক।

গত ১৫ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222