কুরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেপ্তার করা যায় না, ইমাম-খতিবদের ব্যাপার তো আরো স্পর্শকাতর। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলামবিদ্বেষী ছিল।
বিএনপির এই নেতা আরো বলেন, দেশের নবযাত্রা শুরু হয়েছে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করেছি।
সালাহউদ্দিন আরও বলেন, দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের উর্ধ্বে রাখি।
এআইএল/
