আমেরিকার ভিসা না পাওয়ায় ভারতীয় চিকিৎসকের আত্মহত্যা

by Fatih Work

ভারতের হায়দরাবাদে ৩৮ বছর বয়সী এক নারী চিকিৎসক যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হওয়ার পর তীব্র মানসিক চাপে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পরিবারের সদস্যদের বরাতে ভারতীয় মিডিয়া জানায়, ঘটনার দিন দীর্ঘ সময় কেটে গেলেও মেয়েটি তার ঘর থেকে বের হচ্ছিল না। পরে মা তাকে ডাকতে কক্ষে গেলে কোনো সাড়া না পেয়ে উদ্বেগ তৈরি হয়। বারবার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া না মিললে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে অচেতন অবস্থায় পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই চিকিৎসক অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করেছেন বা ইনজেকশন নিতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের পর নিশ্চিত হবে।

পরিবার জানিয়েছে, মেয়ের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে তিনি তীব্র মানসিক চাপ এবং মার্কিন ভিসা না মেলার হতাশার কথা উল্লেখ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, ডা. রেহনী যুক্তরাষ্ট্রে তার ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। তিনি কিরগিজস্তান থেকে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। ভিসা আবেদন বাতিল হওয়ার পর থেকেই গভীর হতাশা ও মানসিক চাপে ভুগছিলেন এবং অস্থির হয়ে পড়েছিলেন।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222