মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের ছবির মুখে ‘কালি’ মেখে দিয়েছে দুর্বৃত্তরা

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে থাকা ছবিতে দুর্বৃত্তরা কালি মেখে দিয়েছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৫ নভেম্বর, ২০২৫) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, “চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্থ হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়। এতেই সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভের মীর মুগ্ধের কালি মেখে দেয়।” মঙ্গলবার সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনার উত্তর পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে।

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, “আমরা খুবই মর্মাহত। এর ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।” ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, “চিনাইর ডিগ্রি কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছি। খবর পেয়ে পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222