এখন পর্যন্ত থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। দেশটির ৯টি প্রদেশ বন্যা কবলিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ সোংখলা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে থাই সরকার।
গত সপ্তাহের শেষের দিক থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে পর্যটন কেন্দ্র হাট ইয়ে এবং দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত সাংবাদিকদের বলেন, ‘৭টি প্রদেশে ৩৩ জন মারা গেছেন। বেশিরভাগই মারা গেছেন আকস্মিক বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং পানিতে ডুবে।’
তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলে পানিরস্তর কমার সম্ভাবনা রয়েছে।
দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণের ৭টি প্রদেশে তীব্র বন্যা ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েক মিলিয়ন মানুষের বসবাস।
এআইএল/
