রোগ-শোক-নির্যাতনেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া, তিনি আমাদের অহংকার: রিজভী

by amirulislamluqman20@gmail.com

রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের প্রেরণা বেগম খালেদা জিয়া। হাজারো রোগ-শোক ও সংকটের মধ্যেও এই দেশকে ছেড়ে যাননি। এটা আমাদের কত বড় অহংকার, তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বিজ্ঞাপন
banner

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, গভীর অন্ধকারের মধ্যে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন বেগম খালেদা জিয়া। সংকটের মধ্যেও কীভাবে মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে সংযমী হয়ে কথা বলতে হয়, তিনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন, তারপরও তিনি এই দেশ, মানুষ, মাটি, পানি ছেড়ে যাননি। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, অদ্ভুত দেশপ্রেম নিয়ে, স্বামীর রেখে যাওয়া বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি থেকেছেন। অথচ দেখেছি—আরেকজন, একটু সমস্যা হলেই পালিয়ে গেছেন। দেশ ছেড়ে চলে গেছেন।

বিএনপির এই নেতা বলেন, আজ দেখলাম, অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার ২টি ভল্টে ৮৩২ ভরি সোনা! কত বড় চোর হলে এসব সম্ভব? সে জানে সে চোর। দেশনেত্রী বেগম জিয়ার ব্যাংকে তো কোনো সোনা পাওয়া যায়নি। শেখ হাসিনা ও তার লোকেরা বড় বড় কথা বলত, ‘বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না’! কিন্তু যাদের চরিত্র চোরের, ডাকাতের, দস্যুর, তারা তো কাপুরুষ। আর যখন ডাকাত—দস্যু—চোররা ধাওয়া খায়, তখন সবকিছু ফেলেই পালাতে হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222