নরসিংদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর র‌্যালি ও উদ্বোধন

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের ন্যায় নরসিংদী জেলা ও সদর উপজেলা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনীতে স্থান পায় উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ভেটেরিনারি সেবা স্টল, দুগ্ধ ও মাংস উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য-উপকরণসহ নানা প্রদর্শনী সামগ্রী। প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, গবাদিপশুর দেশীয় জাত পালনে উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রদর্শনীতে বিভিন্ন স্টলের আয়োজন করা হয়, যা স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। ব্যাপক প্রস্তুতি নিয়ে এই প্রদর্শনীতে বিভিন্ন স্টল গুলোতে দর্শনার্থীদের ঢল।

প্রধান অতিথি বলেন,“নরসিংদীতে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনীু২০২৫ আমাদের স্থানীয় পশুপালন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ অঞ্চলের কৃষক, খামারি ও উদ্যোক্তারা এ প্রদর্শনী থেকে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের প্রাণি, রোগ প্রতিরোধ ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান জ্ঞান লাভের সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, এ আয়োজন গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং তরুণ প্রজন্মকে প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে উৎসাহিত করবে। প্রাণিসম্পদ খাতকে নিরাপদ রাখতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। অবৈধ পশু ব্যবসা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।”

আজ সকালে নরসিংদীর মনজীল খোলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ডা. মো. আব্দুল্লাহ আল শামীম এর সঞ্চালনায় র‌্যালী ও উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিয়াজী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, ডা. মারুফ রিজভী তারুকদার, ডা. মানছুরা আক্তার প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222