ভাঙ্গায় ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ প্রার্থীর তোরণে আগুন

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ নভেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে মহাসড়কে নির্মিত তোরণে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

বিজ্ঞাপন
banner

অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় পৌর সভার সামনে এবং ফয়েজ মিয়ার বাড়ির সামনে একটি তোরণ নির্মাণ করে। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর খেলাফত মজলিসের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং নিন্দার ঝড় ওঠে।

এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, যারা আমার তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলবো, আপনারা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করেন। চারদিকে রিকশা মার্কার জোয়ার দেখে আমার তোরণে আগুন দিয়েছে। এগুলো করে আমাদের দমিয়ে রাখা যাবে না।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। বিষয়ে তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222