নরসিংদীতে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের কথা ভেবে অন্য রকম চিন্তা করে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এর প্রচেষ্টায় উন্নয়ন তহবিল হতে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলেই তাকে প্রশংসা জানান।

বিজ্ঞাপন
banner

আজ সকালে অমৃতসাগর নরসিংদী সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মো. রুহুল ছগীর, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিজী, চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারমীন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালিব, সমাজসেবা অফিসের শিশু বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222