চাঁদপুরের যে বাজারে ব্রাজিল সমর্থকদের প্রবেশ নিষেধ

by Abid vs36

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের বিরুদ্ধে বিতর্কিত পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুন) সকাল থেকে বাজারে আসা সাধারণ মানুষ ও ক্রেতা-বিক্রেতাদের চোখে এই পোস্টারটি পড়ে। তবে কে বা কারা রাতের আঁধারে এই পোস্টারটি সাঁটিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

নারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতির নামে সাঁটানো ওই বিতর্কিত পোস্টারে লেখা রয়েছে, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সমর্থক কেউ এই বাজারে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ তা অমান্য করে তাহলে, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী বাজারে নির্দিষ্ট কোনো দলের সমর্থকদের প্রবেশে এমন নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এদিকে, এমন অভিনব ও উসকানিমূলক পোস্টার কে বা কারা সাঁটিয়েছে, তার কোনো সুনির্দিষ্ট সন্ধান দিতে পারেননি স্বয়ং নারায়ণপুর বাজারের সাধারণ ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী বলেন, পোস্টারের এই অদ্ভুত লেখা পড়ে আমরা নিজেরাও চরম বিব্রতবোধ করছি। কারণ, বাজারে আসার অধিকার সব মানুষের রয়েছে। সেখানে সবাই যেমন আসতে পারবেন, তেমনি সব দলের সমর্থকেরাও আসবেন। তাই এটি নিয়ে বিভিন্নজনের মধ্যে তুমুল হাস্যরস, বিতর্ক এবং কৌতূহলের জন্ম দিয়েছে।

অন্যদিকে, নারায়ণপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন পোস্টার দেখে সেখানে সকাল থেকেই কৌতূহলী জনতার ভিড় জমতে দেখা যায়। ফুটবল উন্মাদনা থেকে সৃষ্ট এই ঘটনাটি ক্ষতিকর কোনো রূপ যেন না নেয়, সেদিকে স্থানীয় সচেতন মহল নজর রাখছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222