বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এম.পি)-কে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নরসিংদীতে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ শনিবার (৬ জুন) বিকেলে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
আনন্দ মিছিলে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব মুজাহিদ হোসেন রুবেল।
এছাড়াও রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজসহ জেলা, উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী এই আনন্দ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
টিএইচএ/
