হংকংয়ের আবাসিক ভবনে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮

by amirulislamluqman20@gmail.com

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস বলেন, হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি সতর্ক করে বলেন, দুই শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222