মনোহরদী পৌর এলাকায় মাওলানা জাহাঙ্গীর আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী পৌরসভার ১নং ওয়ার্ডের খালের ঘাট এলাকায় আজ ২৮ নভেম্বর (শুক্রবার) জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য এই চিকিৎসা সেবার আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্থানীয় আয়োজকদের যৌথ উদ্যোগে।

বিজ্ঞাপন
banner

ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদানসহ নানা স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ উদ্যোগ সম্পর্কে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম বলেন— মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।”

স্থানীয় এলাকাবাসী মাওলানা মো. জাহাঙ্গীর আলমের এই মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান— “এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222