শুধু অর্থনীতি নয়, রাজনীতির পথরেখাও স্থিতিশীল হতে হবে: ফখরুল

by amirulislamluqman20@gmail.com

দেশের সামগ্রিক উন্নয়নে অর্থনৈতিক পথরেখার পাশাপাশি রাজনৈতিক পথরেখাকেও স্থিতিশীল করা জরুরি বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভবিষ্যতের পথরেখায় শুধু অর্থনীতি নয়, রাজনীতির পথরেখাকেও স্থিতিশীল হতে হবে। রাজনৈতিক পথরেখায় স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে বিএনপি ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা রিফর্মগুলো করেছি, চার্টারে সই করেছি, ঘোষণাপত্রে সই করেছি। রিফর্মের যে প্রস্তাবগুলো আজ এসেছে— এগুলোর অনেকটাই আমরা আগে থেকেই দিয়েছি। ২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়াও এসব বিষয়ে স্পষ্ট প্রস্তাব দিয়েছিলেন।

তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফার মধ্যেই বর্তমান সময়ের প্রয়োজনীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রায় সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222