হাওর, চর ও পাহাড়ের মতো দুর্গম এলাকায় বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার।
শনিবার (২৯ নভেম্বর) ভোলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।
এআইএল/
