১০২টি মোবাইলসহ বিমানবন্দরে ৪ নারী পাচারকারী আটক

by amirulislamluqman20@gmail.com

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ৪ যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে ঢাকা আসেন তারা।

বিজ্ঞাপন
banner

বেবিচকের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের অভ্যন্তরের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে ৪ জন মহিলা যাত্রী- সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত, তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো-ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোনসহ সর্বমোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়।

পরবর্তীতে যাত্রীরা ফোন সম্পর্কে কোনো তথ্য না দিতে পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222