82
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য দেন।
বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ।
এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে আটটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ১১টায়।
টিএইচএ/
