টঙ্গী জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

by Fatih Work

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে চলমান পাঁচ দিনের জোড়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে অজুখানার পাশে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মো. আজিজুর রহমান (৭২) মৃত্যুবরণ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বত্যপুর ইউনিয়নের দেওপুরা গ্রামের হাবিবুর সরদারের ছেলে।

বিজ্ঞাপন
banner

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ঘটনাটি নিশ্চিত করেছেন। এ নিয়ে চলমান জোড় ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222