পুতিনকে রুশ ভাষায় অনুবাদকৃত গীতা উপহার দিলেন মোদি

by Fatih Work

রুরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদকৃত গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক্স–এ দেওয়া এক পোস্টে মোদি নিজেই বিষয়টি প্রকাশ করেন। তিনি লিখেন,

রুশ প্রেসিডেন্ট পুতিনকে গীতার একটি কপি উপহার দিয়েছি। গীতা বিশ্বজুড়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ২৭ ঘণ্টার সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান পুতিন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি লাল গালিচা সংবর্ধনা পান। এসময় মোদি তাকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে স্বাগত জানান।

বিজ্ঞাপন
banner

এনডিটিভির তথ্যমতে, গত বছর জুলাইয়ে মোদির মস্কো সফরে পুতিন ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। তারই আনুষ্ঠানিক প্রতিদানে এবার দিল্লিতে পুতিনের জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।

শুক্রবার সকালে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে পুতিনকে দেওয়া হবে আনুষ্ঠানিক অভ্যর্থনা। হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন দুই নেতা। এছাড়া রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করারও কর্মসূচি রয়েছে পুতিনের।

এ সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন তিনি। দিন শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষে ভারত ত্যাগ করবেন রুশ প্রেসিডেন্ট।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222