114
আফগানিস্তানের তালেবান সরকারের ৪ কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
শনিবার (৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং একথা জানান। অস্ট্রেলিয়া সরকার অভিযোগ করেছে, ওই ৪ কর্মকর্তারা আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়ন এবং সুশাসন ক্ষুন্ন করার সঙ্গে জড়িত ছিলেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বিবৃতিতে আরো বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকবেন ৩ তালেবান মন্ত্রী এবং গোষ্ঠীর প্রধান বিচারপতি।
সূত্র: জিও নিউজ।
