ডেস্ক রিপোর্ট:
টঙ্গী পূর্ব থানা সংলগ্ন শাখা সড়কের পাশে রিয়াদ হাসান ফাহিম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় তালতলা সড়ক থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রিয়াদ হাসান ফাহিম কুমিল্লা সদরের ঝাঁকুনিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে কিছুদিন ধরে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন তালতলা সড়কের পাশে বসবাস করছিল।
পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে ওই সড়ক দিয়ে চলাচলরত পথচারীরা ফাহিমকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, “এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায় নি। তবে বেশ কয়েকদিন ধরে অত্র এলাকায় ভবঘুরে অবস্থায় থাকতো। নিহতের লাশ উদ্ধারপূর্বক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত বলতে পারবো।”
এমএআর/
