মঙ্গলবারও আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

by amirulislamluqman20@gmail.com

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার ঢাকায় আসছে না।

মঙ্গলবার সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদিত নিলেও এয়ার অ্যাম্বুলেন্স সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে।

বিজ্ঞাপন
banner

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে।

এর আগে বেবিচকে রোববার (৭ ডিসেম্বর) জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টা ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল।

প্রসঙ্গত, ২ সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনো মত দেয়নি মেডিকেল বোর্ড। বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই তাকে লন্ডন নেয়া হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222