শ্রমজীবী মানুষের ভরসা, ইসলামী শ্রমিক আন্দোলনের আট প্রার্থী

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আট নেতাকে বিভিন্ন আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

মনোনীত প্রার্থীরা হলেন—

  • মুহাম্মাদ খলিলুর রহমান, কেন্দ্রীয় সভাপতি – নোয়াখালী-২
  • মুহাম্মদ ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি – নরসিংদী-৩
  • কে. এম. বিল্লাল, সেক্রেটারি জেনারেল – মুন্সিগঞ্জ-২
  • মুহাম্মদ ওবায়দুর রহমান বিন মোস্তফা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি – ভোলা-১
  • শাহ মুহাম্মদ জামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি – ফরিদপুর-২
  • মুহাম্মাদ শরিফুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক – চট্টগ্রাম-১৫
  • প্রকৌশলী সাইফুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক – ঢাকা-১৬
  • মুফতি হাবিবুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক – নারায়ণগঞ্জ-২

দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বহুদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে কাজ করছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তাদের মনোনীত নেতারা মাঠে নেমে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। স্থানীয় পর্যায়ে এসব নেতাদের উপস্থিতি ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যে তারা পরিকল্পনাভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করছেন। আট-দলীয় জোটের আসন সমঝোতায় তাদের প্রার্থিতা অটুট থাকলে বিজয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন ৩৬ নিউজকে বলেন, ‘আমাদের শ্রমিক আন্দোলনের প্রার্থীরা নিজ নিজ এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। এলাকাভিত্তিক ইস্যু, শ্রমজীবী মানুষের সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তারা ভোটারদের সঙ্গে কথা বলছেন। মাঠে আন্দোলন ও জনসম্পৃক্ততার কারণে আট-দলের জোটেও শ্রমিক আন্দোলনের নেতাদের একক প্রার্থী হিসেবে নির্বাচনের সম্ভাবনা জোরালো।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের অধিকার রক্ষার রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। নির্বাচনে সুযোগ পেলে শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারব।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222