মরক্কোতে দুটি ভবন ধসে ১৯ জনের মৃত্যু

by amirulislamluqman20@gmail.com

মরক্কোর উত্তর–পূর্বাঞ্চলীয় শহর ফাসে দুইটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন। তথ্যটি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসন জানায়, পরস্পর সংযুক্ত ৪ তলা দুইটি ভবন হঠাৎ ধসে পড়ে। ভবনগুলোতে মোট ৮টি পরিবার বসবাস করছিল এবং সেগুলো ফাস শহরের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ছিল।

বিজ্ঞাপন
banner

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জরুরি সেবা বিভাগ উদ্ধারকাজ শুরু করে। আহতদের ফাসের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাটির নিচে আটকে পড়া সম্ভাব্য বাকি মানুষদের উদ্ধারে এখনো সার্চ অপারেশন চলছে।

এদিকে ভবনদুটির ধসের সঠিক কারণ এখনো জানা যায়নি।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222