রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, “ইসলামের মৌলিক বুনিয়াদ ও দায়িত্ব—প্রত্যেক দল তাদের মতো করে চিন্তা করবে। সবাই আমার মতো করে ভাববে—এমন ধারণা ফ্যাসিবাদী চিন্তা। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের ব্যবহার যেন ফ্যাসিবাদী না হয়।”
শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫ সকাল ৯টা থেকে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত “নগর সম্মেলন”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
“নগর সম্মেলন’’ অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক আরো বলেন, “বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে নিয়ে আমরা খুব আশাবাদী। ২০০৯ সালে এই সংগঠনের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম। যুব মজলিস তাদের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছে।”
নগর সম্মেলনে সভাপতিত্ব করেন যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর এবং প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসউদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফায়সাল আহমাদ
• বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান
• প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম
• কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ
• প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল-আবিদ শাকির
• সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন
• প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতিহ মুহাম্মাদ সোলাইমান
• আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমিন
• সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ
• ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল-ফারুকী
• সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন
• ছাত্র মজলিস কেন্দ্রীয় স্কুল-কলেজ বিভাগের সম্পাদক আহমাদ মূরছালিন
এ ছাড়া বন্ধুপ্রতিম সংগঠন যুব সমাজের মহাসচিব মাওলানা মাসুদ খান, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত উসমান এবং যুব অধিকার ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ মুনায়েম হুসাইন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
• সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব
• বায়তুল মাল বিভাগের সম্পাদক জসিম উদ্দিন
• সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন
• অফিস ও প্রকাশনা বিভাগের সম্পাদক শহীদুল ইসলাম পাপন
• প্রচার বিভাগের সম্পাদক মাওলানা নাজমুল হাসান ফারুকী
• মজলিসে আমেলার সদস্য মাওলানা রায়হান মাহমুদ, মাওলানা নূরুল হুদা, মাওলানা মাহমুদ হাসান
• যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মী, থানা-ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা
• ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ আতিক
নগর সম্মেলনে বক্তারা দেশের রাজনৈতিক সহনশীলতা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যুব সমাজকে সঠিক পথে নেতৃত্ব দেওয়া নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।
এনআর/
