বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন: দ্য ডিসেন্ট

by Abid

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা দুই ব্যক্তি হামলার আগেই তার সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে দেশের ডিজিটাল অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট ’। পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের সরবরাহ করা দুটি ছবি বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমটি।

দ্য ডিসেন্ট জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরা অবস্থায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেন ওই দুই ব্যক্তি। পরে তারাই মোটরসাইকেল থেকে গুলি ছুড়ে হামলা চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদন অনুযায়ী, গুলিকারীদের একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট। অপরজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222