এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের

by naymurbd1999@gmail.com

২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার সিলেবাস (পাঠ্যসূচি) নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালে অনিয়মিত, মানোন্নয়নে যারা এইচএসসি ও সমমান পরীক্ষা দেবে তাদের পরীক্ষা ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেওয়া হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ–সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন
banner

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয়। যেসব পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবি পাঠানো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে। সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222