মরক্কোতে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত ৩৭

by amirulislamluqman20@gmail.com

মরক্কোতে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, আটলান্টিক মহাসাগরসংলগ্ন উপকূলীয় প্রদেশ সাফিতে ঝড়ো বৃষ্টির ফলে এ বন্যার সৃষ্টি হয়।

মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, টানা ৭ বছর ধরে খরার পর এবার আটলাস পর্বতমালায় ভারী বৃষ্টি ও তুষারপাতের মুখে পড়েছে দেশটি, যার ফলে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদন অনুযায়ী, বন্যার কারণে বহু মানুষ নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে জরুরি পরিস্থিতির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে ৩ দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া অন্তত ৭০টি বাড়ি ও দোকান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা ও জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222